মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
নেপাল-চীন সীমান্তে বন্যা ও ভূমিধস: মৃত ছাড়াল ১ হাজার, নিখোঁজ ৪৪৬২ জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ ইইউতে যোগদানের আলোচনা প্রত্যাখ্যান, নিরাপত্তায় নতুন পথ খুঁজছে আইসল্যান্ড রাশিয়া থেকে আরও পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২ পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাস-ট্রাক ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের উলুকান্দি এলাকায় দুই বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ৪ জন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও অনেক যাত্রী। আহতদের অনেকেই সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

ঘটনার পর পরই উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখে। তাদের অভিযোগ, হাইওয়ে পুলিশের ধাওয়ার কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত দুমড়ে মুচড়ে যাওয়া বাসগুলোর ভেতর থেকে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে মহাসড়কের উলুকান্দি এলাকায় হাইওয়ে পুলিশ একটি মালবোঝাই ট্রাককে ধাওয়া করে। ট্রাকটি দ্রুত চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ বাঁধে। তখন পেছন দিক থেকে আসা আরেকটি বাস দুর্ঘটনাকবলিত বাসকে ধাক্কা দেয়।

তবে নিহতদের পরিচয় সনাক্ত হয়নি। ঘটনার পরপরই স্থানীয় জনগণসহ সিএনজি শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। হবিগঞ্জ, চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ থানার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে ২ জন মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেন।

সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ওমর ফারুক জানান, হাসপাতালে তারা আরও দুইজনের লাশ পেয়েছেন। আহত ভর্তি করেছেন ১১ জন। তাদের সবার অবস্থা আশংকাজনক।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় দেব ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, রাত ১০টার দিকে আশিক পরিবহন ও শ‍্যামলী পরিবহনের বাস এবং একটি ট্রাকের মধ‍্যে এ সংঘর্ষ হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD