শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাস সংকটে ট্রেনে যাত্রী বেড়েছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২

জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় শনিবার অন্যান্য দিনের তুলনায় রংপুরে বাস চলাচল কম ছিল। এর প্রভাব পড়েছে ট্রেনের ওপর। ভোগান্তি এড়াতে অনেক যাত্রী বাসের পরিবর্তে ট্রেনে যাতায়াতের জন্য স্টেশনে ছুটে এসেছেন।

শনিবার দিনভর ঢাকাগামী ছাড়াও আন্তঃনগর ও লোকাল ট্রেনে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্বাভাবিকের তুলনায় এদিন ২০ শতাংশ যাত্রী বেশি হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

রংপুর রেলওয়ে স্টেশনে কথা হয় ঢাকাগামী যাত্রী আলমগীর হোসেনের সঙ্গে। তিনি বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বাস চলাচল কমে গেছে বলে শুনেছি। তাই বাসের অপেক্ষায় না থেকে সরাসরি ট্রেন স্টেশনে চলে এসেছি। রংপুর এক্সপ্রেসে করে ঢাকা যাবো।

রংপুর থেকে বুড়িমারী যাওয়ার জন্য এসেছেন মোসলেমা খাতুন। তিনি বলেন, মাঝে মধ্যে বাসে চলাচল করতাম। এখন বাসে ভাড়া বেশি হওয়ায় ট্রেনে যাওয়ার জন্য স্টেশনে এসেছি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পশ্চিমাঞ্চল রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় শাখার আওতায় প্রতিদিন ঢাকাগামী ছয় জোড়া, আন্তঃনগর দুই জোড়া, কমিউটার ছয় জোড়া ও লোকাল ট্রেন তিন জোড়া চলাচল করে।

এক পরিসংখ্যানে দেখা গেছে, গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রংপুর থেকে রেলে যাত্রী পরিবহন করা হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৬৬১ জন। এতে টিকিট বিক্রি বাবদ সরকারের রাজস্ব আয় হয়েছে ৩ কোটি ৯৬ লাখ ৭১ হাজার ৩৯১ টাকা।

পশ্চিমাঞ্চল রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কিছুটা প্রভাব রেলওয়ের ওপর পড়েছে। শনিবার সরকারি ছুটির দিন হলেও অন্যান্য দিনের তুলনায় যাত্রীদের চাপ বেশি ছিল। ২০ শতাংশ যাত্রী বেশি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD