শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাড়ছে তিস্তায় পানি, বন্যার আশঙ্কা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

ভারতের গজল ডোবা ব্যারাজের পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তার পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটারের উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। এতে করে স্থানীয়রা বন্যার আশঙ্কা করছেন।

সোমবার সন্ধ্যা ৬টা ৩০মিনিটে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি ৫২ দশমিক ৮৫ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছে যা স্বাভাবিক ৫২ দশমিক ৬০ বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

জানা গেছে, উজানে ঢল ও ভারতের গজলডোবা ব্যারাজে পানি বৃদ্ধি পাওয়ায় গজলডোবার গেট খুলে দিয়েছে। ফলে সোমবার সকাল থেকে তিস্তা নদীতে পানি বৃদ্ধি পেতে থাকে। তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীর তীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। এতে উপজেলার নদীর তীরবর্তী বাসিন্দারা বন্যার আশঙ্কা করছেন। এ ছাড়া পানি নিয়ন্ত্রণ করতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

স্থানীয়রা জানান, সকাল থেকে পানি বাড়তে থাকলেও বিপদ সীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে এত তাড়াতাড়ি পানি বৃদ্ধি পাওয়ায় বড় বন্যার পূর্বাভাস রয়েছে । পানি বৃদ্ধির ফলে তিস্তা পাড়ের নিম্নাঞ্চল প্লাবিত হওয়া শুরু করেছে।

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া পয়েন্টের নির্বাহী প্রকৌশলী আসফা-উদ-দৌলা বলেন, তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। বর্তমানে বিপদসীমা ২৫সেন্টিমিটারের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, আমাদের পক্ষ থেকে তিস্তাপাড়ের মানুষকে সতর্ক পাশাপাশি সকল প্রকার দুর্যোগ মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD