শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

বাড়িতে একা পেয়ে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, প্রতিবেশী আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শনিবার রাতে ভুক্তভোগী ওই শিশুর মা থানায় অভিযোগ দেন। এর পর গভীর রাতে প্রতিবেশী আবদুল জলিল (৫২) নামে একজনকে আটক করেছে পুলিশ।

এর আগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের নওপাড়া ইদিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির মা তাকে বাড়িতে একা রেখে মাঠে ছাগলের জন্য ঘাস কাটতে যান।

এ সময় বাড়িতে একা থাকার সুযোগে প্রতিবেশী ছবের উদ্দিনের ছেলে (শিশুটির সম্পর্কে নানা) আবদুল জলিল বাড়িতে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত আবদুল জলিল পালিয়ে যায়।

এ ঘটনায় থানার ওসি মো. আবদুর রাজ্জাক বলেন, প্রাথমিক তদন্তে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। রাতে আবদুল জলিলের বিরুদ্ধে মামলা নিয়ে গভীর রাতে তাকে আটক করা হয়েছে।

সূত্র : যুগান্তর ।

আরও পড়ুন :

সেই উড়োজাহাজের কিছু ধ্বংসাবশেষ উদ্ধার

ট্রাম্পের তাৎক্ষণিক পদত্যাগ চায় ৫৭ শতাংশ নাগরিক

করোনা শনাক্ত ৯ কোটি ছাড়াল

‘বঙ্গবন্ধু ইশারা দিলেন যেন গাড়িতে উঠি’

১০ দিন পার করাই ট্রাম্পের বড় চ্যালেঞ্জ

বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন-২০২১ শুরু

ট্রায়ালে করোনা টিকা নেওয়ার ১০ দিনের মাথায় স্বেচ্ছাসেবকের মৃত্যু

আসছে শৈত্যপ্রবাহ, কাল থেকে তাপমাত্রা কমতে পারে

বঙ্গবন্ধু সবার অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন: রাষ্ট্রপতি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD