রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’ জার্মানিতে যেতে চান? ভিসা, খরচ ও আবেদনের নিয়ম জেনে নিন ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

বাড়িতে দুর্বৃত্তের হানা, চিৎকার দেওয়ায় প্রতিবন্ধীকে খুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০

বগুড়া ব্যুরো : বগুড়ার শাজাহানপুরে বাড়ির মালামাল লুট করতে ব্যর্থ হয়ে শিপন (৩৫) নামে এক প্রতিবন্ধী যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১০টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের আতাইল গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শিপন ওই গ্রামের দিলবর হোসেনের ছেলে।

জানা গেছে, রাতে তিনজন দুর্বৃত্ত শিপনের চাচা মৃত রশিদ ড্রাইভারের বাড়িতে প্রবেশ করে মালামাল লুটের চেষ্টা করে। এসময় ওই বাড়িতে অবস্থানরত প্রতিবন্ধী শিপন চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শাহজাহানপুর থানার ওসিআজিম উদ্দিন বলেন, দুর্বৃত্তরা একটি মোবাইল ফোন ছাড়া অন্য কোন মালামাল লুট করতে পারেনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD