বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করেছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

রাজধানীর মিরপুরে সমাবেশ থেকে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর অতর্কিত হামলা করেছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের ডিসি জসীম উদ্দিন।

ডিসি বলেন, মিরপুর-৬ রোডে বিএনপির সমাবেশের পাশ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা শোকসভায় যাচ্ছিলেন। তখন বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের ওপর হামলা করে। এ সময় পুলিশ আওয়ামী লীগের লোকদের সরিয়ে দেয়। পরে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে। এতে পুলিশের কয়েকজন আহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মিরপুরে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডিসি জসীম উদ্দিন বলেন, এখানে বিএনপির একটি মিটিং ছিল। তারপর পাশ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা শোকসভায় যাওয়ার সময় বিএনপির লোকজন তাদের ওপর হামলা করে। আওয়ামী লীগের লোকজনের ওপর হামলা করার পর আমরা তাদের সরিয়ে দেই।তারপর বিএনপির নেতাদের উস্কানিতে আমাদের ওপর হামলা করে।

কাদের উস্কানিতে, কারা হামলা করেছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হামলার জন্য কারা উস্কানি দিয়েছে, কারা হামলার নেতৃত্ব দিয়েছে- তা তদন্তের পর জানা যাবে। আমরা তাদের (বিএনপি) শন্তিপূর্ণভাবে সমাবেশ করার সুযোগ করে দিয়েছি। অথচ তারা আমাদের ওপর হামলা করল।

এদিকে বিএনপির নেতাদের দাবি, আওয়ামী লীগ তাদের ওপর হামলা করেছে। তখন পুলিশ সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।

বিএনপি নেতাদের এই দাবির বিষয়ে জানতে চাইলে ডিসি জসীম উদ্দিন বলেন, তারা তাদের রাজনৈতিক বক্তব্য দিয়েছে। তারা কী বক্তব্য দিয়েছে জানি না। আপনারা দেখেছেন তারা আমাদের ওপর অতর্কিত হামলা করেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD