সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
যুদ্ধ শুরু হলে শেষ করার সিদ্ধান্ত ট্রাম্পের হাতে থাকবে না: ইরান এক দেশে জরুরি অবস্থা জারি এবিজি ইউনিভার্সিটি কাপে ফারইস্টের গোলবন্যায় ডুবলো নর্থ সাউথ ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী চার মাসে রপ্তানি আয় ছাড়ালো ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ শাহজালালে ১৬৫ ফ্লাইট বাতিল, আটকা ২২৯১৭ জন যাত্রী ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯ আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: বিদ্যুৎমন্ত্রী দেশের যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

বিএনপির নেতাকর্মীরা ভাঙচুর-বিশৃঙ্খলা করলেই ব্যবস্থা : কাজী মনির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কোনো প্রকার ভাঙচুর-লুটপাট-বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। শনিবার (১০ আগস্ট) বিকেলে কাঞ্চন পৌরসভার

চাঁন টেক্সটাইল এলাকায় দেশের শান্তি শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করতে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি আরো বলেন, ‘সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। দেশের শান্তি-শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

শিক্ষার্থীদের মাধ্যমের স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এ জাতি শিক্ষার্থীদের কাছে কৃতজ্ঞ। বিএনপি নেতাকর্মীরা শুরু থেকেই সংখ্যালঘুদের মন্দির, থানা, সাবরেজিস্ট্রি অফিস সরকারি অফিসগুলো পাহারা দিয়ে আসছেন। তার পরও নেতাকর্মীরা কোনো প্রকার বিশৃঙ্খলা ও লুটপাট করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কাঞ্চন পৌর বিএনপির সাবেক সদস্যসচিব হামিদুল হক খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মোশারফ হোসেন, অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন, তারিকুল ইসলাম বিপুল, আবু মোহাম্মদ মাসুম, সুলতান মাহমুদ, হালিম, কাউন্সিলর মহিবুর রহমান, আব্দুল মান্নান পারভেজ, আলো,
সাদ্দাম, শিপলু জাহান শান্ত, সালাউদ্দিন লাভলু, ফাইজুর রহমান বাবুল, সানাউল্লাহ মান্নান সানী, পারভেজ প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD