শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ দশক পর আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বে পাকিস্তান মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা: প্রধানমন্ত্রী দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার: মাহ্‌দী আমিন চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ

‘বিএনপির নেতারা খুনের রাজনীতি পরিহার করতে পারেনি’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুন, ২০২২

বিএনপির বিএনপি এখনো হত্যা-সন্ত্রাসের রাজনীতি আঁকড়ে ধরে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপির টপ টু বটম নেতারা খুনের রাজনীতি পরিহার করতে পারেনি।

বৃহস্পতিবার (০২ জুন) সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ আইইবি সেমিনার হলে, পেশাজীবীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতা কর্মীরা এখনও ৭৫ এর হাতিয়ার গর্জে ওঠার স্লোগান দেয়। এ থেকেই প্রমাণিত হয় বিএনপি হত্যা ষড়যন্ত্রের রাজনীতি থেকে বেরোতে পারেনি। তাদের ভিশন থার্টি এখনো ডিপফ্রিজে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করে ফেলেছেন। সামনে একের পর এক প্রকল্প উদ্বোধন হবে। দেশের মানুষ খুশি। কিন্তু বিএনপি সেটা সহ্য হচ্ছে না।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) মহাসচিব এহতেশামুল হক চৌধুরী, বাংলাদেশ বার কাউন্সিলের সহ সভাপতি ইউসুফ হোসেন, আইইবি প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার নুরুল হুদা, বিএফইউজে সভাপতি ওমর ফারুক, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক সমিতির সভাপতি নুর মোহাম্মদ তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয় (উপ-উপাচায) মাকসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া, আইইবি সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শিপলু প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD