বিএনপি প্রার্থীদের অভিযোগের প্রেক্ষিতে আরও দুই আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঢাকা ১৬ আসনের বিএনপি প্রার্থী ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং ঢাকা ৪ আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদের অভিযোগের শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।
রবিবার (৮ মার্চ) বিচারপতি জাকির হোসেনের নির্বাচনী বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে বিএনপির পক্ষ থেকে ৮টি, জামায়াতের পক্ষ থেকে ৭টি ও স্বতন্ত্র এক প্রার্থীর কারচুপির অভিযোগের প্রেক্ষিতে ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের নির্বাচনী বেঞ্চ।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে করা ‘নির্বাচনী’ আবেদন শুনানির জন্য হাইকোর্ট বিভাগে নির্বাচনী বেঞ্চ গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এসব আবেদনের শুনানি চলছে।