শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিএম ডিপোর আগুন এখনো জ্বলছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুন, ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের ৩৮ ঘণ্টা পরেও নেভেনি আগুন। আগুন নেভাতে আরো কতো সময় লাগবে তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা সেখানে নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন।

আজ সোমবার সকাল ঘটনাস্থলে উপস্থিত সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক জানান, শনিবারের মতো রবিবার রাতে ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নেভাতে কাজ করছেন।

এতে আগুন নিয়ন্ত্রণে থাকলেও কেমিক্যালের কারণে নিভছে না। এখনো অনেক কনটেইনারের ভেতর থেকে কুণ্ডলি হয়ে ধোঁয়া বের হচ্ছে। ’
ঘটনাস্থল থেকে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। কিন্তু সম্পূর্ণভাবে নেভেনি। ধোঁয়া আছে কনটেইনারে। তবে আজকে যেকোন সময় আগুন নিভে যাবে বলে আশাবাদী।

এদিকে, ওই বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছেই। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত্যুর সংখ্যা এখন ৪৬। তবে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD