শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বিএসএমএমইউতে করোনা রোগী ভর্তি নেয়া হচ্ছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ১০তলা কেবিন ব্লকে করোনা রোগীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। রোগীরা সরাসরি কেবিন ব্লকে এসে নিয়ম অনুযায়ী সেখান থেকেই ভর্তি হচ্ছেন। তবে রোগীর সংখ্যা কম।

শনিবার (৪ জুলাই) সকাল ৮টা থেকে এ ভর্তি কার্যক্রম শুরু হয়। এসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালের কেবিন ব্লকের পুরো ভবন করোনা ইউনিট করা হয়েছে। এজন্য সেখানে সেন্ট্রাল অক্সিজেনের পাশাপাশি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) আছে। এ কেবিন ব্লকে আমরা আনুমানিক ২৫০ জন করোনা রোগীকে চিকিৎসা দিতে পারবো। সকাল ৮টা থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। রোগীরা আউটডোর থেকে নয়, সরাসরি কেবিন ব্লকে এসে নিয়ম অনুযায়ী সেখান থেকেই ভর্তি হচ্ছেন। তবে ভর্তি রোগীর সংখ্যা এখন কম। পরবর্তীতে তা বাড়তে পারে।

‘এছাড়া আমাদের বেতার ভবনকে আইসোলেশন সেন্টার করা হয়েছে। সেখানে ১২০ জন রোগী থাকতে পারবেন। তবে সেখানে আপাতত সেন্ট্রাল অক্সিজেন করা হচ্ছে না, সিলিন্ডার অক্সিজেন থাকবে।’

বিএসএমএমইউ’র পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন বলেন, সকাল থেকেই হাসপাতালের কেবিন ব্লকে করোনা ভাইরাস রোগীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া বেতার ভবনে আমাদের আইসোলেশন সেন্টার প্রস্তুত আছে।

তিনি আরও বলেন, কেবিন ব্লকের সপ্তম তলায় ২১টি আইসিইউ বেড আছে। এছাড়া অষ্টম তলায় ১৬টি এইচডিইউ বেড আছে। কেবিন ব্লকে ভর্তি রোগীদের এক, দুই, তিন ও চতুর্থ তলায় রাখা হবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD