শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী মক্কায় মসজিদে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁসি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা

বিকল বাসটিতে ধাক্কা দিচ্ছিলেন তারা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

টাঙ্গাইল (দক্ষিণ) প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুর উপজেলার কুর্নি এলাকায় ট্রাক চাপায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও পাঁচজন।আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে।

গোড়াই হাইওয়ে থানার ওসি মোজাফর হোসেন জানান, সকালে রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার কুর্নি এলাকায় পৌঁছালে বাসটি বিকল হয়ে যায়। পরে মেরামতের জন্য বাসটি রাস্তার পাশে দাঁড় করানো হয়।

একপর্যায়ে বাসের যাত্রীরা বাসটিকে পেছন থেকে ধাক্কা দিতে থাকে। এসময় একই দিক থেকে একটি ট্রাক পেছন থেকে বাসটির ওপরে তুলে দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত হয় আরও কমপক্ষে সাতজন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুইজন নিহত হয়। বাস ও ট্রাক আটক করা হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD