শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বিকিনির সঙ্গে নেটের টপ, ট্রলের মুখে নুসরাত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

অভিনেত্রীদের পোশাক নিয়ে নেটিজেনদের সমালোচনার ঘটনা নতুন নয়। প্রায়সময়েই খোলামেলা অবতারে কিংবা সাহসী লুকে কটাক্ষের শিকার হন তারকারা।

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের ক্ষেত্রে এই ঘটনা যেন একটু বেশিই ঘটে। একইসঙ্গে অভিনয় ও রাজনীতি উভয় দিকই সামলাতে হয় এই তারকার। অভিনেত্রীর পাশাপাশি, সাংসদও যে তিনি।

যার কারণে বিভিন্ন সময় বিভিন্ন কাণ্ডে সংবাদের শিরোনাম হন নুসরাত। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন এই তারকা।

যেখানে হলুদ রঙের বিকিনির সঙ্গে নেটের টপে দেখা মিলেছে তার। ভক্তরা অনেকেই নায়িকার এই রূপে মুগ্ধ হলেও একদল কটাক্ষ করেছেন তার পোশাক সেন্স নিয়ে। তাদের মন্তব্য, বিকিনির সঙ্গে নেটের টপ পরার কোনো প্রয়োজনই ছিল না। কেউ বলেছেন, দৃষ্টিকটু লাগছে দেখতে।

তবে সবাই যে শুধু কটাক্ষই করেছেন এমনও নয়। কেউ কেউ নায়িকার সাহসী অবতারের প্রশংসাও করেছেন। তাদের মতে- ধর্ম, রাজনীতি, ব্যক্তিগত জীবনের নানা বিতর্ককে পাশ কাটিয়েও নিজের মতো করেই সামনে এগিয়ে গেছেন নুসরাত।

বর্তমানে যশের সঙ্গে নতুন ছবি মেন্টালের শুটিং করছেন নুসরাত। নিজেদের ব্র্যান্ড নিউ প্রোডাকশন হাউজের প্রথম সিনেমা এটি। পর্দায় যশ-নুসরাতের রসায়নের অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD