শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

বিকেলে নিখোঁজ, রাতে মিলল শিশুর বস্তাবন্দি লাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ঝগড়ারচর গ্রামের একটি বাড়ি থেকে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত শিশু রৌমারী উপজেলায় ঝগড়ারচর গ্রামের জাহিদুল মাস্টারের ছেলে শাফি (৩)।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেল ৪টার দিকে শিশুটি বাড়ি থেকে নিখোঁজ হলে খোঁজাখুঁজি শুরু হয়। সন্ধ্যার দিকেও না পাওয়া গেলে মাইকিং করা হয়। পরে রাত ১০টার দিকে এলাকাবাসী শিশুটির বাড়ি থেকে ৩-৪ মিনিট দূরত্বের একটি পরিত্যক্ত বাড়িতে প্লাস্টিকের বস্তার ভেতর নিখোঁজ ওই শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে নিহত শিশু শাফির (৩) মরদেহ উদ্ধার করে।

এব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাসির বিল্লাহ ঘটনাস্থল থেকে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর হবে।এখন পর্যন্ত খুনের ঘটনায় কাউকে সন্দেহ করা হয়নি বলেও জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD