রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে স্বর্ণের দামে বড় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার শাহজালাল রুমিকে গ্রেফতারে পুলিশের অভিযান হয়নি: রাশেদ খাঁন বিদেশে মার্কিন কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা ইরানের, চিন্তায় ট্রাম্প প্রশাসন মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান নতুন মার্কিন হামলার জবাব দিতে প্রস্তুত ইরান পাঙাশ-তেলাপিয়াতেও স্বস্তি নেই, প্রোটিনের শেষ ভরসাটুকুও হারাচ্ছে নিম্নবিত্ত বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো অধিকার নেই: হেফাজত আমির রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ

বিগত ১৫ বছরে প্রায় ২০ হাজার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৪ বছরে দেশে ১৯ হাজার ৬৪১ জনকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংসদে জামালপুর-৫ আসনের সরকারি দলের সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুনের এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

শাহ মো. ওয়ারেছ আলী মামুন জানতে চেয়েছিলেন, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত কতজনকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে এবং এর বছরওয়ারী হিসাব কী। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওই সময়ে মোট ১৯ হাজার ৬৪১ জনকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে।

এর মধ্যে শর্টগানের লাইসেন্স দেওয়া হয়েছে ৭ হাজার ৩০৮টি, পিস্তলের ৫ হাজার ৩৪৭টি, রিভলবারের ৫৯৪টি এবং রাইফেলের ৯৪৮টি। এ ছাড়া অন্যান্য ধরনের আগ্নেয়াস্ত্রের জন্য লাইসেন্স দেওয়া হয়েছে ৫ হাজার ৪৪৪টি।

তবে ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত লাইসেন্স প্রদানের বছরওয়ারী পূর্ণাঙ্গ হিসাব সংসদে দেওয়া হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ হিসাব দেশের ৬৪ জেলার জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় থেকে সংগ্রহ করে পাঠাতে হবে। এ কারণে প্রয়োজনীয় সময় লাগায় প্রশ্নটির আংশিক উত্তর দেওয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD