শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

শিরোনাম :

বিচারের জন্য পরীমণির মামলা স্থানান্তর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

বিচারের জন্য আলোচিত চিত্রনায়িকা পরীমণির মামলা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলাটি গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। মহানগর আদালত কার্যালয় থেকে মামলাটি গ্রহণ করা হয়।

এর আগে রোববার (১০ অক্টোবর) এই মামলায় পরীমণির জামিনের মেয়াদ বৃদ্ধি করে আদালত। একইসঙ্গে অভিযোগপত্র গ্রহণ করে পরবর্তী বিচারের জন্য মামলাটি মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেয় আদালত। সেই হিসেবে আজ (বুধবার) মামলাটি বিচারের জন্য স্থানান্তর করা হলো।

উল্লেখ্য, গত ৪ আগস্ট (বুধবার) রাতে বনানীর বাসা থেকে পরীমণিকে আটক করে র‌্যাব। এ সময় পরীমণির বাসা থেকে বিভিন্ন ধরণের মাদক জব্দ করা হয়।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD