বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি
রামপুরায় গুলি করে হত্যা

বিজিবির রেদোয়ানুলসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি ৪ ডিসেম্বর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমান চার্জ) গঠনে শুনানির জন্য আগামী ৪ ডিসেম্বর দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানকালে রাজধানীর রামপুরায় গুলি করে হত্যার অভিযোগ রয়েছে।

এদিকে, মামলার পলাতক দুই আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগ করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) ট্রাইব্যুনাল-১-এর দুই সদস্যের বিচারিক প্যানেল এ সংক্রান্ত আদেশ দেন। আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার ও প্রসিকিউটর মো. তারেক আব্দুল্লাহ।

আজ লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুলসহ গ্রেফতার আসামি দুই সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সকাল ১০টার দিকে তাদের বাংলাদেশ জেলের প্রিজন ভ্যানে করে ঢাকা ক্যান্টনমেন্টের বিশেষ কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়।

অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এ মামলায় রেদোয়ানুল ছাড়াও আসামি করা হয়েছে বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত-বিন-আলম, পুলিশের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও সাবেক ওসি মো. মশিউর রহমানকে। তাদের মধ্যে রেদোয়ানুল ও রাফাত এখন সেনা হেফাজতে আছেন। অন্য দুজন পলাতক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD