বিজ্ঞান জাদুঘরে আকাশের গ্রহ, উপগ্রহ এবং নক্ষত্র পর্যবেক্ষণ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় স্বাস্থ্যবিধি মেনে ২৪ নভেম্বর রাতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, ইমাম প্রশিক্ষণ একাডেমির ২৫ জন ইমামসহ ৩০ জন অংশ নেয়।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, মহাকাশ বিজ্ঞান বর্তমানে পৃথিবীতে বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতায় নতুন যুগের সূচনা করেছে। আল্লাহর অপার সৃষ্টির রহস্য মহাকাশে নিহিত রয়েছে, যা আমাদের জ্ঞানের অনন্ত উৎস।
কোটি কোটি মাইল দূরে অবস্থিত গ্রহ, নক্ষত্র, তারা পর্যবেক্ষণের এ সুযোগ গ্রহণের জন্য সবাইকে অনুরোধ জানান। বিজ্ঞান জাদুঘরে এ সংক্রান্ত শক্তিশালী টেলিস্কোপ রয়েছে। বর্তমানে মেঘমুক্ত আকাশে মঙ্গল, শনি, বৃহস্পতি গ্রহ ও তাদের উপগ্রহগুলি দেখা যাচ্ছে।
করোনার কারণে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলছে জাদুঘর। যে কারণে কেউ এই কর্মসূচিতে অংশ নিতে চাইলে তাকে পূর্বেই কর্তৃপক্ষকে অবগত করতে হবে। প্রত্যেককে ১০ টাকা হারে ফি দিতে হবে, শিক্ষার্থীদের ফি শিথিলযোগ্য। সূর্যাস্তের পর থেকে রাত ৮টা পর্যন্ত চলমান থাকে এই কার্যক্রম।
লাইট নিউজ