মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

বিদেশি অস্ত্রসহ রোহিঙ্গা আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২

কক্সবাজার উখিয়া রাজাপালং ক্যাম্প থেকে বিদেশি অস্ত্রসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়েনর (এপিবিএন) সদস্যরা। এসময় ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি এবং ম্যাগাজিন উদ্ধার করা হয়।

রোববার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক। আটক আব্দুল জব্বার ওরফে পুতিয়া (৩৫) উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্ট, ব্লক ডি/৪ সি এর আব্দুল কুদ্দুসের ছেলে।

এসপি নাইমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় উখিয়া রাজাপালং রোহিঙ্গা ক্যাম্প-০৬, ব্লক এ হিল/১১ রাস্তায় ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি ১ ম্যাগাজিনসহ আব্দুল জব্বার ওরফে পুতিয়াকে আটক করা হয়।

তিনি জানান, জব্বারের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD