শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ,সম্পাদক ড. জিয়া বিরোধী দল অভিযোগ করতেই পারে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান অর্থনৈতিক সংকট সমাধানে মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন মোজতবা খামেনি দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা অর্থনৈতিক সংকট সমাধানে মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন মোজতবা খামেনি হরমুজ প্রণালি পরিপূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে: আইআরজিসি দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন নেপালে ধ্বংসস্তূপ থেকে ৯৭ বছর বয়সি বৃদ্ধাকে জীবিত উদ্ধার

বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে হাসিনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬

এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ বিদেশে পালিয়ে গেলেও তার এখনও কোন অনুশোচনা নেই, বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছেন।

রোববার দুপুরে মায়ের ডাকের প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আমি আজ আপনাদের সামনে বলছি, আমি ফিরে গিয়েই প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি লিখবো। এই পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে ভাতা দেওয়া অত্যন্ত জরুরি। আজ আমরা কেউ মন্ত্রী হয়েছি, কেউ এমপি হয়েছি, কেউ বড় চাকরি করছি—এখানে আমাদের সচিবও আছেন। আমরা সবাই নিজেদের অবস্থান তৈরি করেছি। কিন্তু যারা এই সংগ্রামের জন্য হারিয়ে গেছে, তাদের সন্তানরা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে রয়েছে। অন্তত তাদের ভবিষ্যৎ সুন্দর করার চেষ্টা আমরা করতে পারি। তাহলেই আমাদের সরকারের আসাটা সার্থক হবে।

তিনি বলেন, এই পুরো সংগ্রামের সময় যে সাহসী মানুষগুলো আমাকে অনুপ্রেরণা দিয়েছে, আমি সবসময় তাদের স্মরণ করি। সেই সময়টা আমি জানি— কিভাবে একা এককভাবে লড়াই হয়েছে।

এ সময় একটি চলচ্চিত্র নির্মাণের উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি। বলেন, একটা ছবি নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে— এটা অত্যন্ত আনন্দের বিষয়। তবে আমি চাই, সেখানে যেন সঠিক ইতিহাস তুলে ধরা হয়।

তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য, ভাষা আন্দোলন ছাড়া আমাদের অনেক জাতীয় সংগ্রাম, লড়াই ও যুদ্ধ হয়েছে—কিন্তু সেগুলো নিয়ে খুব বেশি উচ্চমানের সাহিত্য বা কবিতা তৈরি হয়নি। আমি আশা করি, এবারের যে সংগ্রাম ও লড়াই আমরা করছি, তা যেন সেই মানের হয়—যাতে আমরা গোটা পৃথিবীতে তা উপস্থাপন করতে পারি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD