শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বিদেশে যেতে করোনা পরীক্ষা করাতে হবে যে ১৬ ল্যাবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০

বাংলাদেশ থেকে আকাশপথে বিদেশ গমনকারীদের জন্য আগামী ২৩ জুলাই থেকে করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার সনদ নেয়া বাধ্যতামূলক করেছে সরকার। তবে পরীক্ষা করাতে হবে সরকার নির্ধারিত ১৬টি ল্যাব থেকে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জুলাই ২০২০ তারিখে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় বিদেশ গমনেচ্ছু যাত্রীদের কোভিড-১৯ মুক্ত সনদ নিয়ে বিদেশ গমনের সিদ্ধান্ত গৃহীত হয়। সে কারণে বিদেশ গমনেচ্ছু  যাত্রীদেরকে সরকার ঘোষিত  কোভিড -১৯ পরীক্ষা সংক্রান্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক নির্ধারিত নিম্নরূপ নির্দেশনাবলী প্রতিপালনের জন্য অনুরোধ করা হয়।

১। বিমান যাত্রার ৭২ ঘণ্টার পূর্বে কোন নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘণ্টা পূর্বে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে;

২। নমুনা প্রদানের সময় যাত্রীদের বিমান টিকেট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে;

৩। বিদেশ গমনেচ্ছু যাত্রীরা কোভিড-১৯ পরীক্ষার নিমিত্তে নির্দিষ্টকৃত পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা প্রদান করবেন;

৪। নমুনা প্রদানের পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন;

৫। বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে ৩৫০০/- টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪৫০০/- টাকা ফি প্রদান করতে হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক নির্ধারিত নিম্নে বর্ণিত ১৬টি সরকারি  হাসপাতাল/প্রতিষ্ঠানে কোভিড-১৯ টেস্ট করাবেন:

১. শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল;

২. বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজ, চট্টগ্রাম;

৩. কক্সবাজার মেডিকেল কলেজ (আইইডিসিআর ফিল্ড ল্যাবরেটরি);

৪. কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা;

৫. ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার, ঢাকা;

৬. ইন্সটিটিউট অব পাবলিক হেলথ, ঢাকা;

৭. ন্যাশনাল ইন্সটিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন, ঢাকা;

৮. নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, নারায়ণগঞ্জ;

৯. খুলনা মেডিকেল কলেজ, খুলনা;

১০. কুষ্টিয়া মেডিকেল কলেজ, কুষ্টিয়া;

১১. ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ;

১২. শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া;

১৩. রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী;

১৪. এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর;

১৫. রংপুর মেডিকেল কলেজ, রংপুর;

১৬. সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট।

বিমানবন্দর সূত্র জানা গেছে, ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দেশের তিন আন্তর্জাতিক বিমানবন্দর (ঢাকা, সিলেট, চট্টগ্রাম) ও দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD