শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিদ্যুৎকেন্দ্রগুলো যে কোনো পরিমাণ ঋণ নেয়ার সুযোগ পাচ্ছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

বিদ্যুৎকেন্দ্রগুলোকে যে কোনো পরিমাণ ঋণ দেওয়ার সুযোগ দিয়ে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে আগামী ৬ মাসের জন্য বিদ্যুৎকেন্দ্রগুলোকে যত খুশি তত ঋণ দিতে পারবে ব্যাংক।

কোনো একক বা গ্রুপকে ব্যাংক তার নিজস্ব মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারে, সেই নিষেধাজ্ঞা ৬ মাসের জন্য তুলে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানির বাজারে অস্থিরতার কারণে বিদ্যুৎকেন্দ্রগুলোর খরচ বেড়েছে। তাই এই ঋণ সুবিধা দেওয়া হলো।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নিষেধাজ্ঞা বিদ্যুৎকেন্দ্রের জন্য ৬ মাসের জন্য তুলে নেওয়া হয়েছে। এই নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, ‘বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় অর্থ সরবরাহ নির্বিঘ্ন রাখার লক্ষ্যে ওই খাতে জ্বালানি তেলসহ অন্যান্য কাঁচামাল আমদানির জন্য এ সুযোগটি দেওয়া হলো। এজন্য ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬খ(১) ধারার শর্তাংশে বর্ণিত নিষেধাজ্ঞা আগামী ৬ মাসের জন্য কার্যকর হইবে না।’

নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এখন থেকে ‘কেস-টু-কেস’ অর্থাৎ প্রতি আবেদন বিবেচনা করে ঋণসীমা নির্ধারণ করে দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

উল্লেখ্য, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী- কোনো একক গ্রাহককে (কোম্পানি, ব্যক্তি ও গ্রুপ) ব্যাংকের মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগ রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD