শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিধিনিষেধ মানলে লকডাউনে যেতে হবে না: স্বাস্থ্যমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। সরকারের ১১ দফা বিধিনিষেধ না মানলে দেশের পরিস্থিতি হবে ভয়াবহ। আমরা আশা করি সবাই বিধিনিষেধ মেনে চলবে। তাহলে লকডাউনে যাওয়ার প্রয়োজন হবে না। লকডাউন দিলে দেশের ক্ষতি। আমরা চাই আমাদের অর্থনীতির চাকা সচল থাকুক।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সিটি স্ক্যান মেশিন ও ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, করোনা খুবই ঊর্ধ্বমুখী। গতকাল প্রায় ৪ হাজার ৪শ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর শতকরা হার ১৩ ছাড়িয়ে গেছে। প্রতিদিন এক থেকে তিন শতাংশ হারে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। আর এই হারে বাড়াটা খুবই আশঙ্কাজনক। বর্তমানে প্রায় ১% লোকের আইসিউ প্রয়োজন হচ্ছে, আর এই হারে রোগীর সংখ্যা রাড়তে থাকলে হাসপাতালে জায়গা হবে না।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক আরশ্বাদ উল্লাহ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD