শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেবে সৌদি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

সৌদির নাগরিক ও দেশটিতে অবস্থানরত সবাইকে করোনাভাইরাসের টিকা বিনামূল্যে দেবে দেশটির সরকার। সোমবার এ ঘোষণা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদির রাষ্ট্রীয় টেলিভিশন আল-এখবারিয়ারের খবর উদ্ধৃত করে আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সবাইকে করোনাভাইরাসের টিকা বিনামূল্যে দেয়া হবে। কর্মকর্তারা আশা করছেন, আগামী বছরের মধ্যে দেশের ৭০ শতাংশ মানুষকে এই টিকার আওতায় আনা সম্ভব হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আবদেল আলী জানান, নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন দেয়া হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে ভ্যাসকিন দেয়ার আগে।

এদিকে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, দেশটির নাগরিক ও বসবাসরত ৭০ শতাংশ মানুষকে করোনাভাইরাসের টিকা বিনামূল্যে দেয়া হবে, যারা এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হননি। কর্মকর্তারা আশা করছেন আগামী বছরের মধ্যে তারা এ লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি ড. আবদুল্লাহ আসিরি বলেছেন, যারা কোভিড ১৯-এর জন্য পজিটিভ পরীক্ষা করেননি, তাদের আগামী মাসে ভ্যাকসিন ক্যাম্পেইনে অগ্রাধিকার দেয়া হবে।

সৌদি আরবে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা তিন লাখ ৫৫ হাজার ৭৪১ জন। আর এতে আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ হাজার ৮১১ জন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD