শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিপজ্জনক জুটি ভাঙলেন সাকিব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১

দ্রুত দুই উইকেট হারিয়ে ফেলার পর হেনরিক্স আর মার্শের ব্যাটে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। ৫২ বলে ৫৭ রানের জুটি গড়ে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন এই দুজন। অবশেষে ২৫ বলে ৩ চার ১ ছক্কায় ৩০ রান করা হেনরিক্সকে বোল্ড করে বাংলাদেশকে ম্যাচে ফেরান সাকিব।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেয় অস্ট্রেলিয়া। মেহেদী হাসানকে দিয়ে বোলিং আক্রমণ শুরু করে বাংলাদেশ। প্রথম ওভারে তিনি দেন মাত্র ১ রান। পরের ওভারে আসেন প্রথম ম্যাচের নায়ক নাসুম আহমেদ। ওভারে দুটি বাউন্ডারি হজম করাসহ তিনি দিয়েছেন ১২ রান। পরের ওভারে এসেই তৃতীয় বলে অ্যালেক্স ক্যারিকে (১১) তুলে নাসুম আহমেদের তালুবন্দি করেন মেহেদী। ১৩ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। নাসুমের করা পঞ্চম ওভারের প্রথম বলে ফিলিপের বিপক্ষে লেগ বিফোরের আবেদন নাকচ করেন আম্পায়ার। বাংলাদেশ রিভিউ নিয়েও ব্যর্থ হয়। কারণ বল ফিলিপের পায়ে লাগার আগে ব্যাট ছুঁয়েছিল।

৬ষ্ঠ ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজুর রহমান। চতুর্থ বলে সরাসরি বোল্ড করে দেন ১৪ বলে ১ চারে ১০ রান করা জস ফিলিপেকে। মুস্তাফিজুর রহমানের কাটারটি ছিল লেগস্টাম্পের বাইরে। বলটার লাইন না বুঝেই ব্যাট চালিয়েছিলেন ফিলিপে। যা ঘটার তাই ঘটে। স্টাম্প উপড়ে যায়। ৩১ রানে অজিদের দ্বিতীয় উইকেট পতন। মিচেল মার্শ আর মোইজেস হেনরিক্স জুটি গড়ার চেষ্টা করেন। প্রথম ১০ ওভারে রান ওঠে ৫৩। ১৪তম ওভারে জুটি পঞ্চাশ স্পর্শ করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD