শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিপিএলে দল নিতে আগ্রহী যে ১০ ফ্র্যাঞ্চাইজি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আসরে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে মোট ১০টি ফ্র্যাঞ্চাইজি। বিসিবি সূত্রে জানা গেছে, এর মধ্যে চারটি পুরনো ফ্র্যাঞ্চাইজি তাদের দল ধরে রাখতে চেয়েছে। তবে বিগত আসরের সফলতম দল ফরচুন বরিশাল এবার অংশ নেবে না।

পুরনো ফ্র্যাঞ্চাইজির মধ্যে বসুন্ধরা গ্রুপের রংপুর রাইডার্স আগামী ডিসেম্বরের আসরে অংশ নিতে দরপত্র জমা দিয়েছে। খুলনা টাইগার্সের সঙ্গে থাকা মাইন্ড ট্রি এবারের বিপিএলেও অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে। হারলেন গ্রুপের ঢাকা ক্যাপিটালসও দরপত্র জমা দিয়েছে।

গত মৌসুমের বিতর্কিত ফ্র্যাঞ্চাইজি এসকিউ স্পোর্টস এবার চট্টগ্রাম থেকে চিটাগং কিংস নামে দল নিতে দরপত্র জমা দিয়েছে। চট্টগ্রাম থেকে*ট্রায়েঙ্গেল সার্ভিস নামের একটি প্রতিষ্ঠানও দল নেওয়ার জন্য বিড করেছে।

নতুন ফ্র্যাঞ্চাইজির মধ্যে রাজশাহী থেকে দুটি প্রতিষ্ঠান দল নিতে আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে নাবিল গ্রুপ এবং দেশ ট্রাভেলস, তারা রাজশাহী কিংস নামে দল আনতে চায়। ফরচুন বরিশাল না থাকলেও বরিশাল থেকে আকাশবাড়ী হলিডেজ দল নিতে আগ্রহ প্রকাশ করেছে।

সিলেট স্ট্রাইকার্স নামের দল নিতে জগলু এন্ড ক্রিকেট উইথ সামি, কুমিল্লা থেকে এসএস গ্রুপ কুমিল্লা ফাইটার্স নামে দল আনতে চায়। এছাড়া নোয়াখালী থেকে বাংলা মার্ক নামের প্রতিষ্ঠান বিপিএলে দল নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD