শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিপিএল থেকে ‘বাদ’ ভারতের উপস্থাপিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক আরও তলানিতে ঠেকছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলমান বিপিএলের সঞ্চালক প্যানেল থেকে ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠককে সরিয়ে দিয়েছে।

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক ও ক্রিকেটীয় সম্পর্কে দ্রুত অবনতি ঘটছে। তার সবশেষ প্রভাব পড়ল বাংলাদেশের সঞ্চালক প্যানেলে। ভারতীয় ক্রীড়া সম্প্রচারে বেশ পরিচিত মুখ রিধিমা। পাকিস্তানের জয়নব আব্বাসের সঙ্গে তিনিও এবারের বিপিএলে ছিলেন পরিচিত মুখ।

বিসিসিআই ও বিসিবির মধ্যকার এই টানাপোড়েনের মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, রিধিমা বিপিএল থেকে বাদ পড়েছেন। তবে নিজেই বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। তার কথা, টুর্নামেন্টের সঞ্চালক প্যানেল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটি ছিল একান্তই তার নিজের।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি বিবৃতিতে রিধিমা সরাসরি এই গুজব নিয়ে বলেন, ‘গত কয়েক ঘণ্টা ধরে এমন একটি কথা ছড়ানো হচ্ছে যে আমাকে বিপিএল থেকে ‘বাদ’ দেওয়া হয়েছে। এটি সত্য নয়। আমি ব্যক্তিগতভাবে নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে আমার দেশ সবসময় সবার আগে। এবং আমি যেকোনো নির্দিষ্ট অ্যাসাইনমেন্টের চেয়ে ক্রিকেট খেলাকে অনেক বেশি মূল্যায়ন করি। আমি বছরের পর বছর ধরে সততা, সম্মান এবং প্যাশনের সঙ্গে এই খেলার সেবা করার সুযোগ পেয়েছি। সেটির কোনো পরিবর্তন হবে না। আমি সততা, স্বচ্ছতা এবং খেলার চেতনার পক্ষে সবসময় থাকব।’

তিনি আরও যোগ করেন, ‘যারা সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের বার্তাগুলো আমার কাছে অনেক বড় কিছু। ক্রিকেট সত্যটা পাওয়ার দাবি রাখে। ব্যস, এটুকুই। আমার পক্ষ থেকে আর কোনো মন্তব্য নেই।’

গত ৩ জানুয়ারি বিসিসিআইর নির্দেশে আইপিএল স্কোয়াড থেকে মুস্তাফিজকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। তারপর থেকে দুই দেশের মধ্যে রেষারেষি চলছে। বাংলাদেশ আসন্ন আইপিএল সম্প্রচার না করার ঘোষণা দিয়েছে। এছাড়া বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তারা আইসিসিকে ভারতের বাইরে তাদের বিশ্বকাপ ম্যাচগুলো সরিয়ে নেওয়ার কথা বিবেচনা করতে অনুরোধ করেছে। তবে শোনা যাচ্ছে, আইসিসি বাংলাদেশকে জানিয়ে দিয়েছে- হয় ভারতেই তাদেরকে খেলতে হবে নয়তো ওয়াকওভার করতে হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD