সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
যুদ্ধ শুরু হলে শেষ করার সিদ্ধান্ত ট্রাম্পের হাতে থাকবে না: ইরান এক দেশে জরুরি অবস্থা জারি এবিজি ইউনিভার্সিটি কাপে ফারইস্টের গোলবন্যায় ডুবলো নর্থ সাউথ ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী চার মাসে রপ্তানি আয় ছাড়ালো ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ শাহজালালে ১৬৫ ফ্লাইট বাতিল, আটকা ২২৯১৭ জন যাত্রী ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯ আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: বিদ্যুৎমন্ত্রী দেশের যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ, যা বললেন সমন্বয়করা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কদের কয়েকজন, কথা বলছেন সারজিস আলম, তার ডা পাশে (কালো শার্ট) হাসনাত আব্দুল্লাহ
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাগ্রহণের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ভূমি দখলসহ বেশ কিছু অভিযোগ উঠেছে।

তবে যারা এসব কাজ করছে, তাদেরকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন আন্দোলনের সমন্বয়করা।

‘আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, আপনাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং বিচার নিশ্চিত করব,’ বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার রাতে ফেসবুকে দেওয়া একটি ভিডিওবার্তায় এসব কথা বলেন তিনি।

ছাত্র আন্দোলনের অন্যতম এ সমন্বয়ক বলেন, ‘সমন্বয়ক বা সহ-সমন্বয়ক এগুলো স্বেচ্ছাসেবক। তারা কোনো বিশেষ সুবিধা দাবি করতে পারেন না, এই জায়গাটা খুবই স্পষ্ট।’

বাংলাদেশে কোথাও নতুন করে সমন্বয়ক বা সহ-সমন্বয়ক ঘোষণা করা হচ্ছে না বলেও জানিয়েছেন আবদুল্লাহ।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা সমন্বয়ক বা সহ-সমন্বয়ক কোনো কমিটি দিচ্ছি না। এ ধরনের কোনো পরিকল্পনাও নেই।’

অন্যদিকে সমন্বয়ক পরিচয়ে কেউ একদলীয় শাসন কায়েম করতে চাইলে তাদেরকে বয়কট করার আহ্বান জানিয়েছেন আরেক সমন্বয়ক সারজিস আলম।

এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য সমন্বয়কদের নাম ভাঙিয়ে কেউ যদি বাকশাল কায়েম করতে চায়, তাদের চিনে রাখুন, বয়কট করুন। তারা আমাদের কেউ নয়।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD