রবিবার, ০৩ মে ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা-দিল্লি হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল

বিমানবন্দরে ভাল্লুকের উপদ্রবে ফ্লাইট বাতিল, রানওয়ে বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

বিমানবন্দরে ঢুকে পড়ে একটি ভাল্লুক। সেটি রানওয়েতে আপন মনে ঘোরাফেরা করছিল। যেন এটিই তার আবাসস্থল। কর্মীরা ভাল্লুকটি সরাতে গেলে সেটি ক্ষিপ্ত হয়ে পুরো রানওয়ে দখলে নেয়। ফলে এক ডজন ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ জুন) জাপানের উত্তরাঞ্চলে ইয়ামাগাটা বিমানবন্দরে কালো ভাল্লুকটি হাজির হয়। সেটির উপদ্রবে ফ্লাইট বাতিল এবং রানওয়ে বন্ধ হয়ে যায়।

কর্মীরা একটি গাড়ি ব্যবহার করে ভাল্লুকটিকে তাড়িয়ে দেয়। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত রানওয়ে খোলা সম্ভব হয়নি। কারণ, ভাল্লুকটি এখনো আশেপাশে ঘোরাফেরা করছে। এ পরিস্থিতি হ্যাঙ্গার থেকে বিমান বের করা অনিরাপদ।

ইয়ামাগাটা বিমানবন্দরের কর্মকর্তা আকিরা নাগাই এএফপি-কে বলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা কোনোভাবেই বিমানের আগমনের ব্যবস্থা করতে পারছি না। তিনি জানান, এর আগেই ভাল্লুকটি একই ঘটনা ঘটায়। দ্বিতীয়বার রানওয়ে বন্ধের ফলে ১২টি ফ্লাইট বাতিল হয়েছে।

নাগাই বলেন, শিকারিরা ভাল্লুকটিকে ধরার জন্য ফাঁদ পেতেছে এবং পুলিশ কর্মকর্তারা বিমানবন্দরের চারপাশ ঘিরে রেখেছে যাতে এটি পালাতে না পারে। আমরা এখন একটি অচলাবস্থায় রয়েছি।

সরকারি তথ্য অনুযায়ী, জাপানে মানুষের সঙ্গে ভাল্লুকের সংস্পর্শ রেকর্ড পরিমাণে বেড়েছে। ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত এক বছরে দেশটিতে রেকর্ড ২১৯টি ভাল্লুকের আক্রমণের ঘটনা ঘটেছে। যার মধ্যে ছয়টি ছিল মারাত্মক।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্যের উৎস এবং ‘হাইবারনেশনের সময়’ প্রভাবিত হচ্ছে।অপরদিকে সমাজে বয়স্ক মানুষ বাড়ায় অনেক এলাকা শান্ত থাকছে বা জনসংখ্যা হ্রাস পাচ্ছে। ফলে ভাল্লুকরা আরও ঘন ঘন শহরে প্রবেশ করছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD