শনিবার, ০২ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

বিমান দুর্ঘটনায় মডেল জারা আবিদের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২০

 

বিমান দুর্ঘটনায় মারা গেলেন পাকিস্তানের জনপ্রিয় মডেল জারা আবিদ। শুক্রবার করাচি বিমানবন্দরে অবতরণের সময় পাকিস্তান এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনার মধ্যে পড়ে। এরপরই খবর আসে মোট ৯৯ জন মারা গেছেন এই দুর্ঘটনায়।

অবশেষে জানা গেলো, এর মধ্যে ছিলেন জারা আবিদ। পাক সাংবাদিক জেইন খান এই খবর নিশ্চিত করেন। তিনি টুইট করে জানান, পাক এয়ারলাইন্সের যে বিমানটি করাচি বিমানবন্দরে অবতরণের আগে ভেঙে পড়ে, সেখানে ছিলেন জারা আবিদ।

জারার মৃত্যু দুঃখ প্রকাশ করেছেন এই সাংবাদিক। এই কঠিন সময়ে জারার পরিবারকে সমবেদনাও জানান তিনি।

এই ঘটনায় শোক জানিয়েছে বলিউডের অনেক তারকারা। অনিল কাপুর থেকে অনুপম খের, নেহা ধুপিয়া, আরমান মালিক প্রত্যেকে শোক জানান মৃতদের পরিবারের প্রতি।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD