শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিমান মন্ত্রণালয়ে সিন্ডিকেটে ভরা: বিমানমন্ত্রী সরবরাহ ঘাটতি ও হতাশা, তীব্র মানসিক চাপে মার্কিন রণতরীর যোদ্ধারা বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী গণহত্যার আসামিদের ফিরিয়ে আনার আগে ভারতের সঙ্গে সুসম্পর্ক নয়: আসিফ মাহমুদ সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে মৃত্যু বেড়ে ৯ পরাজয় জেনেও যে কারণে প্রার্থী দিল জামায়াত জোট সীতাকুণ্ডের শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিক, পাঁচ শ্রমিকের মৃত্যু বাংলাদেশে নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘ

বিমান মন্ত্রণালয়ে সিন্ডিকেটে ভরা: বিমানমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, তার মন্ত্রণালয় অত্যন্ত কঠিন ও জটিল। মন্ত্রণালয়ের বিভিন্ন খাতে সিন্ডিকেট দিয়ে ভরা। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে এসব সমস্যা দূর করার চেষ্টা করছেন তিনি।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার মুন্নু ক্যাফেটেরিয়া মিলনায়তনে জেলা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কস্ট অ্যাকাউন্ট্যান্টদের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আফরোজা খানম রিতা বলেন, আমি যখন মন্ত্রণালয়ে ঢুকলাম, প্রত্যেকটি সেক্টরে গিয়ে দেখলাম সেখানে বিশাল সম্ভাবনা রয়েছে। এটা কোনো লসের প্রজেক্ট নয়। আমরা যদি সততার সঙ্গে কাজ করি, তাহলে বাংলাদেশের পাশাপাশি পৃথিবীর বুকেও নাম ছড়াবে বিমান। আমার চেষ্টা সেখানেই।

মন্ত্রী আরও বলেন, আমি সারাজীবন মন্ত্রণালয়ে থাকব না। তবে আমি চেষ্টা করছি, যাতে সবাই বলতে পারে আপা এসেছিলেন, আপা পরিবর্তনের শুরুটা করে দিয়েছেন। এই কথাটা শুনতে পারলেও আমার ভালো লাগবে।

অনুষ্ঠানে জি. নবী অ্যান্ড কোম্পানির চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. গোলাম নবীর সভাপতিত্বে জেলার শতাধিক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কস্ট অ্যাকাউন্ট্যান্ট উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD