মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক কারাগারে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

কিশোরগঞ্জের ভৈরবে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে রাসেল মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে পুলিশ তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠালে পরে আদালত তাকে জেলহাজতে পাঠান।

এর আগে বুধবার (৯ মার্চ) ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে ভৈরব থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

রাসেল পৌর শহরের চন্ডিবের উত্তর পাড়া এলাকার নূরুল ইসলামের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, রাসেল মিয়া দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন। মঙ্গলবার ছাত্রী তাকে বিয়ের জন্য বলেন। এতে রাসেল অস্বীকার করলে বুধবার সকালে ভৈরব থানায় রাসেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন তিনি।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, রাসেলের সঙ্গে দীর্ঘদিন ধরে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। তাকে বিয়ের প্রভোলন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে বলে মেয়েটি থানায় অভিযোগ দেয়। পরে রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি আরও বলেন, বুধবার মেয়ের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়। মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD