শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বিয়ের স্ট্যাটাস দিয়ে হইচই ফেলে দিলেন অপু বিশ্বাস!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

কিছুদিন ধরেই জল্পনা চলছে, ফের এক হতে যাচ্ছেন শাকিব খান ও অপু বিশ্বাস। এবার সেই গুঞ্জনেই যেন ঘি ঢেলে দিলেন অপু। আজ রোববার বিকেল ৪টার দিকে এই নায়িকার ফেসবুকে হঠাৎ বদলে যায় রিলেশনশিপ স্ট্যাটাস। অপু বিশ্বাস তার ফেসবুক প্রোফাইলের সিঙ্গেল স্ট্যাটাস বদলে লেখলেন ‘গট ম্যারেড’।
এরপরে সামাজিক মাধ্যমে হইচই পড়ে যায়।
বিয়ের শুভেচ্ছায় ভেসে যাচ্ছিলেন নায়িকা। যদিও ৫ মিনিটের মাথায় পোস্টটি মুছে গেছে। তবে এ প্রসঙ্গে অপু বলেন, অপু হ্যাক হয়নি।

আমি নিজেই এই অঘটন ঘটিয়েছি! ইনফো চেক করতে গিয়ে ভুলে এটা হয়েছে। দ্রুতই সরিয়ে নিয়েছি। এর জন্য আমি সবার প্রতি দুঃখিত।
শুক্রবার (১১ আগস্ট) একটি অনুষ্ঠানে অংশ নিতে টাঙ্গাইলে গিয়েছিলেন অপু বিশ্বাস।

সেখানে শাকিব খানের সঙ্গে সম্পর্ক কেমন যাচ্ছে- স্থানীয় সাংবাদিকরা এমন প্রশ্ন করলে সেটির জবাব না দিয়ে তা এড়িয়ে যান অপু বিশ্বাস।
অন্যদিকে, ভালোবেসে ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। তবে ২০১৭ সালের ১০ এপ্রিল সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে এসে বিয়ে ও সন্তানের বিষয়ে কথা বলেন অপু। এর ক’দিন পরই মতের অমিল দেখা দেয় তাদের দাম্পত্য জীবনে।

অনেক জল ঘোলা করে ২০১৭ সালের ২২ নভেম্বর ঢাকা সিটি কর্পোরেশনের (অঞ্চল-৩) মহাখালী জোনাল অফিসে অপু বিশ্বাসের সঙ্গে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন শাকিব খান।

ওই সময় আবেদনটি নিয়ে সালিস হয়। শাকিব উপস্থিত না হলেও অপুর উপস্থিতিতে আবেদনের শুনানি হয়। সেখানে শাকিব উপস্থিত না হলেও অপুর উপস্থিতিতে আবেদনের শুনানি হয়। সেই সালিসের একটি ভিডিও গেল জুলাইয়ে ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে।
ওই ভিডিওতে সিটি কর্পোরেশনের এক কর্মকর্তাকে বলতে শোনা যায়, আমাদের আজকের সালিস কেসে বিবাদী অপু বিশ্বাস উপস্থিত হয়েছেন। তার বক্তব্য প্রদান করেছেন। আসলে তিনি বিষয়টি মীমাংসা করতে চান, স্বামী নিয়ে সন্তান নিয়ে ঘর-সংসার করতে চান। কিন্তু বাদী উপস্থিত হননি। সাধারণ একটি সাদা কাগজে আবেদন পাঠিয়েছেন তিনি। কাজী অফিসের মাধ্যমে কোনো রেজিস্ট্রি হয়ে আসেনি এটি। এমনকি কোনো কাবিননামা, কোনো সাক্ষী বা কোনো হলফনামা নেই।

মূলত এরপর থেকে শাকিব-অপুর বিবাহবিচ্ছেদ হওয়া না হওয়ার বিষয়টি সামনে চলে আসে। ভিডিওটি দেখে অনেকে ধারণা করছেন, এখনও তাদের বিচ্ছেদ কার্যকর হয়নি!

এ বিষয়ে গেল জুলাই মাসে অপু বিশ্বাস সংবাদমাধ্যমকে বলেছিলেন, আমি ভিডিওটি দেখেছি। বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনের সঙ্গে কথা বললে ভালো হয়। তারা এ বিষয়ে পরিষ্কার করতে পারবেন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD