শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বিরল সার্জারি করলো ইউনাইটেড হাসপাতাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিরল ইনগুইনাল ব্লাডার হার্নিয়া সার্জারি সম্পন্ন করেছে হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. আনিসুর রহমান। তিনি একজন আশীতিপর পুরুষ রোগীর এ ধরনের সার্জারি করেন। দেশে এটি একটি বিরল সার্জারি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মানব শরীরের পেটের বাম-ডান দুদিকেই সামনে কুঁচকির কাছে অবস্থিত ইনগুইনাল ক্যানেলে অন্ত্রের নাড়ি ঢুকে গেলে তাকে ইনগুইনাল হার্নিয়া বলে। এই হার্নিয়ার মাত্র ১ থেকে ৫ শতাংশের ক্ষেত্রে অতি বিরল প্রকৃতির হয়ে থাকে। এই ইনগুইনাল ব্লাডার হার্নিয়া দেখা যায়, যা সাধারণত পুরুষ রোগীর ক্ষেত্রে। শরীরের ডান দিকে ও বিশেষ করে মূত্রনালীর ক্যানসারে আক্রান্ত রোগীর মধ্যেই বেশি পরিলক্ষিত হয়। এই রোগীটিরও প্রোস্টেট ক্যানসারের জন্য পূর্বেই প্রোস্টেট অপসারণ সার্জারি করা হয়েছে।

বিরল ইনগুইনাল ব্লাডার হার্নিয়ার অপারেশন সম্পর্কে অধ্যাপক আনিসুর রহমান বলেন, এই ধরনের হার্নিয়ার প্রকৃতি অধিকাংশ ক্ষেত্রে অপারেশন চলাকালীন সময়ে নির্ণীত হয়। কাজেই সার্জন যথেষ্ট সতর্ক ও সচেতন না থাকলে, হার্নিয়ার কারণে সৃষ্ট পেটের দুর্বল অংশ মেরামত করার সময় হার্নিয়া থলিতে অন্ত্রের নাড়ির সঙ্গে ঢুকে যাওয়া মূত্রাশয় বা ইউরিনারী ব্লাডারের ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে। কেবল একজন অভিজ্ঞ ও দক্ষ সার্জনই রোগীর উপসর্গ ও রোগের পূর্ব ইতিহাস যাচাই করে কদাচিৎ পরিলক্ষিত এমন হার্নিয়ার ঝুঁকি বিবেচনায় রাখে। এই রোগীর ক্ষেত্রে হার্নিয়ার থলিতে ঢুকে যাওয়া অন্ত্রের নাড়ি সতেজ ছিল এবং সেটির সঙ্গে মূত্রাশয়টিও ক্ষতস্থানে নিরাপদে পুনঃস্থাপিত করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD