বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

বিরামপুরে বাস-পিকাপ সংঘর্ষ, দুই চালক নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

দিনাজপুরের বিরামপুরের সড়কে নাবিল পরিবহনের বাস ও পিকাপের মুখোমুখি সংঘর্ষে দুই চালকই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন।

রোববার (১৬ এপ্রিল) সকালে বিরামপুর উপজেলার দিওড় বটতলী নামক স্থানে বাস ও পিকাপের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এ সময় নাবিল পরিবহনের চালক এবং পিকাপের চালক ঘটনাস্থলেই মারা যান। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

আহত ৭ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD