শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

শিরোনাম :

বিলাসবহুল রিসোর্টে কাজলের অবসর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : অবসর যাপনের জন্য হিমালয়ের কাছে ছুটে গিয়েছেন বলিউড অভিনেত্রী কাজল। থাকার জন্য হিমালয়ের কোল ঘেঁষা ঋষিকেশে বিলাসবহুল একটি স্পা রিসোর্টে ঘর বুক করেছেন তিনি। সেখানে তোলা ছবি ভাগ করে নিয়েছেন প্রিয় ভক্তদের সঙ্গে।

কাজল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়—বিলাসবহুল একটি ঘরে রয়েছেন কাজল। যে ঘরের সিলিংয়ে ছড়িয়ে আছে মৃদু আলো। বিছানা সাদা বেডকাভার। ঘরের অন্য জিনিসগুলোও সুসজ্জিত। ছবিতে খোলা চুল ও ম্যাট লিপস্টিকে সেলফিবন্দি হয়েছেন এই অভিনেত্রী। আর ক্যাপশনে লিখেছেন, ‘ভালো একটি দিন…এরই মধ্যে তিন কাপ কফি খেয়ে ফেলেছি।’

এছাড়াও ওই রিসোর্টের আরো কিছু ছবি পোস্ট করেছেন কাজল। তাতে দেখা যায়, রিসোর্টের অন্দরসজ্জা ও বাইরের চোখ জুড়ানো সবুজ। ভারতীয় একটি সংবাদমাধ্যমে কাজল জানিয়েছে, ওই রিসোর্টেরকর্মীরা তাকে অতিথি হিসেবে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমার থিমে মিষ্টি তৈরি করে তাকে উপহার দিয়েছেন।

কাজলের সর্বশেষ সিনেমা ‘ত্রিভঙ্গ—টেড়ি মেরি ক্রেজি’। গত জানুয়ারিতে নেটফ্লিক্সে মুক্তি পায় এটি। তার হাতে বর্তমানে একাধিক সিনেমার কাজ রয়েছে। ‘ভেলাইল্লা পট্টাধারী-থ্রি’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এছাড়া শাহরুখ খানের বিপরীতে রাজকুমার হিরানির সিনেমায় তাকে দেখা যাবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

এখানেই শেষ নয়, প্রয়াত অভিনেত্রী ও তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতা এবং তার সহকারী শশীকলাকে নিয়ে নির্মিত সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন কাজল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD