শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের ভারতে পলাতক-দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে মালদ্বীপ ভ্রমণে বাংলাদেশিদের জন্য সপ্তাহে সরাসরি ৭ ফ্লাইট চলছে

বিলুপ্ত অর্থনৈতিক ক্যাডারের ২২০ কর্মকর্তা উপসচিব হলেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

উপসচিব পদে বিলুপ্ত অর্থনৈতিক ক্যাডার থেকে প্রশাসন ক্যাডারে একীভূত হওয়া ২২০ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। এসব কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব ও সমমর্যাদায় পদোন্নতি দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই পদোন্নতি দিয়ে আদেশ জারি করা হয়। বিদেশে থাকা তিনজন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাও পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন।

২০০৬, ২০০৯, ২০১০, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮ সাল থেকে উপসচিব হিসেবে এই কর্মকর্তাদের পদোন্নিতি ধরা হয়েছে।

তবে নতুন পদোন্নতি পাওয়া এসব উপ-সচিবদের পদায়ন করে আদেশ জারি করা হয়নি। তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

২০১৮ সালের ১৩ নভেম্বর বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) অর্থনৈতিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারে একীভূত করে আদেশ জারি জনপ্রশাসন মন্ত্রণালয়। অর্থনৈতিক ক্যাডারের কর্মকর্তাদের উপসচিব পদে পদোন্নতির বিষয়টি দীর্ঘদিন ঝুলেছিল।

উপসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পদোন্নতি/জ্যেষ্ঠতা কার্যকরের ক্ষেত্রে প্রজ্ঞাপন জারির আগে কোনো আর্থিক সুবিধাদি পাবেন না। তবে ইতোমধ্যে প্রাপ্ত সুবিধাদি বহাল থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তদের অনলাইনে যোগদান করতে হবে। তাদের
sa1@mopa.gov.bd ই-মেইল যোগদানপত্র পাঠাতে হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD