শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিশ্বকাপের আগেই বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

অস্ট্রেলিয়ান ক্রিকেট দল আর বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ যেন ক্রিকেটের সবচেয়ে দুর্লভ ফিক্সচার। শেষবার অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর করেছিল ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। এবার আরও একটি বিশ্বকাপের আগে বাংলাদেশে আসতে চায় অস্ট্রেলিয়া। তবে, পার্থক্য সেবার
পুরুষ দল এলেও, এবার আসতে চায় নারী দল।

২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে বসবে নারী টি-২০ বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই টাইগ্রেসদের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে লড়তে চায় অস্ট্রেলিয়ার মেয়েরা। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যতীত এটিই অ্যালিসা হিলি, বেথ মুনিদের প্রথম
বাংলাদেশ সফর।

সবকিছু ঠিক থাকলে আগামী মার্চে ডব্লিউপিএল শেষে ঢাকায় পা রাখবে অ্যালিসা হিলিরা। মূলত সেপ্টেম্বরের বিশ্বকাপে কন্ডিশন এবং স্পিন বিভাগের শক্তিমত্তা পরখ করে নিতেই অজি নারীদের এই সফরের আগ্রহ বলে জানান অজি নারী দলের নির্বাচক শন ফ্লেগার।

‘বাংলাদেশে এমন কিছু ভেন্যুতে আমাদের খেলতে হবে যেখানে বিশ্বকাপের ম্যাচ আছে। তাই বিশ্বকাপের উইকেট কেমন হবে সেটা অনুসন্ধানে এটা আমাদের সেরা সুযোগ হতে চলেছে।’

শন ফ্লেগার, প্রধান নির্বাচক, অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল

উপমহাদেশে খেলা বলেই কিনা এই সিরিজ থেকেই নিজেদের স্পিন বিভাগের শক্তিমত্তা পুরোপুরি পরখ করতে চায় অস্ট্রেলিয়া। অ্যাশলি গার্ডনার, জর্জিয়া ওয়্যারহ্যাম এবং জনাসেন আগেই অস্ট্রেলিয়া দলে নিয়মিত মুখ। সেইসঙ্গে ইনজুরি ফেরত লেফট আর্ম স্পিনার এবং অলরাউন্ডার সোফি
মলিনিউয়ের অবস্থাও টাইগ্রেসদের বিপক্ষে সিরিজে যাচাই করতে চায় দলটি। নজরে থাকবে আমান্ডা জেড ওয়েলিংটনও।

বাংলাদেশ সফরে তিন ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার পর বিশ্বকাপের আগে আর কোনো সিরিজ নেই অস্ট্রেলিয়ার। তবে এই ফাকে অতিরিক্ত কিছু ম্যাচ আয়োজনে আশাবাদী ফ্লেগ্লার। এদিকে বাংলাদেশেরও অস্ট্রেলিয়া সিরিজের পর বিশ্বকাপের আগপর্যন্ত কোনো সিরিজ নেই।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD