শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিশ্বকাপের আগে ওমানে যেতে চায় বাংলাদেশ দল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : আয়োজক ভারত হলেও করোনার কারণে সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।

আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া কুড়ি ওভারের ক্রিকেটের শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের আগে অন্তত সপ্তাহখানেক সময় নিয়ে ওমানে গিয়ে ঘাঁটি গাড়তে চায় বাংলাদেশ ক্রিকেট দল।

এর পেছনে যথেষ্ট কারণ বিদ্যমান। মূল পর্ব শুরুর আগে আট দলকে নিয়ে হবে প্রথম রাউন্ড। যেখানে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি।

আর স্বাগতিক ওমানের গ্রুপে থাকায় এই রাউন্ডে বাংলাদেশের সব ম্যাচ হয়তো খেলতে হবে ওমানেই। বিষয়টি আমলে নিয়ে বিশ্বকাপ শুরুর আগে ওমানে অন্তত এক সপ্তাহের একটি অনুশীলন ক্যাম্পের আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জানা গেছে, সেই পরিকল্পনাকে এগিয়ে নিতে ওমান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনাও করেছে বিসিবি।

এ বিষয়ে ক্রিকবাজকে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘এখনও পর্যন্ত এটি স্রেফ আলোচনার পর্যায়েই রয়েছে। কিছুই চূড়ান্ত নয়। তবে যেটি চাচ্ছি, তাতে ওমান ইতিবাচক সাড়া দেবে বলে আশাবাদী আমরা। শিগগিরই জবাব দেবে ওমান ক্রিকেট বোর্ড।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD