শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিশ্বকাপের বাছাইয়ে হ্যাটট্রিক জয় বাংলাদেশের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

মঙ্গলবার পাকিস্তানের লাহোরে স্কটল্যান্ডের বিপক্ষে রেকর্ড সর্বোচ্চ ২৭৬ রান করে ৩৪ রানের জয় পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।

এর ফলে টানা তিন ম্যাচ জয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার পাশাপাশি বিশ্বকাপের মূলপর্বে খেলার পথে আরও এক ধাপ এগিয়ে গেল টাইগ্রেসরা।

নিজেদের পরের দুই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পেলেই ভারত বিশ্বকাপে খেলা নিশ্চিত হবে নিগার সুলতানাদের।

প্রথম ম্যাচে ১৭৮ রানের বিশাল ব্যবধানে থাইল্যান্ডকে পরাজিত করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারায় নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি।

মঙ্গলবার পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

আগে ব্যাট করতে নেমে নিগার সুলতানার ব্যাটিং তাণ্ডব আর শারমিন আক্তার ও ফারজানা হক পিংকিং ফিফটিতে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ। আজ বাংলাদেশ করে ৬ উইকেটে ২৭৬ রান।

ম্যাচে ৫৯ বলে ১১টি বাউন্ডারির সাহায্যে ৮৩ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক নিগার সুলতানা। এছাড়া ৫৭ রান করে করেন শারমিন আক্তার ও ফারজানা হক পিংকি। বল হাতে ৪ উইকেট শিকার করেন নাহিদা আক্তার। তিনি ১০ ওভারে ৪০ রানে ৪ উইকেট শিকার করেন।

৩০০ বলে ২৭৭ রানের টার্গট তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪২ রানের বেশি করতে পারেনি স্কটল্যান্ড। দলের হয়ে ৬১ বলে ৬৩ রান করেন প্রিয়নাজ চ্যাটার্জি। ৭৪ বলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৬৩ রান করে অপরাজিত ছিলেন রাচেল স্লেটার। ৪২ রান করেন সারাহ ব্রাইস।

বাংলাদেশের ৩৪ রানের জয়ে নাহিদা আক্তার বল হাতে ১০ ওভারে ৪০ রানে ৪ উইকেট শিকার করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD