শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

নিজেদের সবশেষ ম্যাচেই দলের সেরা বোলার ছিলেন তিনি। বিশ্বকাপেও পারফর্ম করেছেন আলো ছড়ানোর মতোই। তবু বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে কোন এক অজ্ঞাত কারণে নাম নেই। স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ ইংলিশ পেসার ডেভিড উইলি। দুঃখ ভারাক্রান্ত মনেই জানালেন, বিশ্বকাপের পরেই থ্রি লায়ন্সদের জার্সিটা তুলে রাখবেন তিনি। ৩৩ বছর বয়সে এসেছে তার এই সিদ্ধান্ত।।

বিশ্বকাপে ইংল্যান্ডের অবস্থান খুব একটা ভাল নয়। ছয় ম্যাচের মাত্র একটিতে জয়। স্বাভাবিকভাবেই মন ভাল নেই উইলির। এরমাঝে জানা গেল ২০২৩-২৪ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছে তার নাম। তবে আসরে এখন পর্যন্ত লোয়ার অর্ডারে ৪২ রান আর ২৭ গড়ে নিয়েছেন ৭ উইকেট।

তবে এমন পারফর্ম করেও বোর্ড কর্তা রব কিয়ের মন ভরাতে পারেননি ডেভিড উইলি। পুরো বিশ্বকাপ স্কোয়াডে তিনিই একমাত্র খেলোয়াড় যাকে ২৬ জনের কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি। স্বাভাবিকভাবেই তাই খুব একটা সন্তুষ্ট নন উইলি। এমনকি ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপটাও খেলতে নারাজ এই পেসার।

নিজের ইন্সটাগ্রাম পেইজে উইলি লিখেছেন, ‘আমি কখনোই চাইনি এমন একটা দিন আসুক। ছোটবেলা থেকেই আমি শুধুই ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখেছি। তাই উপযুক্ত চিন্তাভাবনা এবং বিবেচনার পর, আক্ষেপের সঙ্গে বুঝতে পারলাম বিশ্বকাপের পর সকল ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমার অবসরের সময় হয়ে এসেছে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD