বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিশ্বকাপের সময় যুদ্ধ বিরতির আহ্বান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

আগামী রোববার কাতারে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপ চলাকালীন যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার (ফিফা) সভাপতি।

মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালিতে শুরু হওয়া জি-২০ সম্মেলনে হাজির হয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখ এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

বিশ্ব নেতাদের কাছে ফিফা সভাপতি শান্তির আবেদন জানিয়েছেন। ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর চলবে ফুটবল বিশ্বকাপ। এজন্য এক মাস যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি।

ফিফা সভাপতি বলেন, ফুটবল জীবনেরই অংশ। হয়তো তার চেয়েও বেশি কিছু। ফুটবল একটা আবেগ।

ইনফান্তিনোর কথায়, বিশ্বকে ঐক্যবদ্ধ করে ফুটবল। বিশ্বকাপ মানুষকে ঐক্যবদ্ধ করার একটি উপলক্ষ্য। বিশ্বের এ সংকটময় পরিস্থিতিতে ফুটবলই পারে শান্তি ফেরাতে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহেই এ মন্তব্য করেন ফিফা সভাপতি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD