শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা করার দরকার নেই: শান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অনেক প্রত্যাশা নিয়ে খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। তবে বাজে পারফর্ম করে সমালোচনার মুখে পড়তে হয় টাইগারদের। এরপর অনেক দিন কেটে গেলেও এখনও নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি।

আগামী জুন মাসে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ এলে স্বাভাবিকভাবেই সমর্থকদের অনেক আশা দেখায় বাংলাদেশ। তবে এবার তাই সমর্থকদের প্রত্যাশা করতে বারণ করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে গ্রুপ ‘ডি’-তে দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নেদারল্যান্ডস এবং নেপালের সঙ্গে খেলবে বাংলাদেশ। যেখানে পরের রাউন্ডে যেতেই অনেক চড়াই-উতরাই পার হতে হবে বাংলাদেশ দলকে। বাংলাদেশের অধিনায়ক আশা হারাচ্ছেন না। তবে দলকে নিয়ে বেশি প্রত্যাশা করতে মানাও করলেন শান্ত।

শান্ত রাজধানীর একটি অনুষ্ঠানে বলেন, ‘প্রত্যেক বিশ্বকাপের আগে দেখি অনেক প্রত্যাশা। এটা করব, সেটা করব, অনেক কথাবার্তা হয়। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এই প্রত্যাশা খুব একটা করার দরকার নেই।’

তিনি আরও বলেন, ‘প্রত্যাশা মনের ভেতরেই থাক। বাংলাদেশ দল কী চায় আপনারাও জানেন, আমরাও জানি। সবাই চায় আমরা অনেক বড় কিছু করি। কিন্তু এটা নিয়ে খুব বেশি মাতামাতি আমার ভালো লাগে না। আসলে দরকার নেই। ফলাফল হলে এমনিতেই বোঝা যাবে।’

‘আমি একটা জিনিস বলতে পারি, যে দলটা খেলবে তারা ১২০ ভাগ দিবে, প্রতিটি ম্যাচ জেতার জন্য। এই নিশ্চয়তা আমি দিতে পারি। প্রতিটি ম্যাচ আমরা যখন খেলি, তখন অনেক আশা নিয়েই খেলি। আমরা যেটা পারি, ওই জিনিসটা করার চেষ্টা করি। আমরা জেতার জন্য খেলব কিন্তু আগে থেকে জেতার আশা করছি, এবার একটু বেশ প্রত্যাশা করছি, আমার অনুরোধ থাকবে এই বিষয় নিয়ে আমরা যেন মাতামাতি না করি।’-যোগ করেন শান্ত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD