শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিশ্বকাপ বাছাইয়ে মালদ্বীপে অনুশীলন বাংলাদেশের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

আগামী ১২ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে অংশ নেবে বাংলাদেশ। প্রতিপক্ষ মালদ্বীপের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে আজ (মঙ্গলবার) সকালে দেশ ছেড়েছেন জামাল ভূঁইয়ারা। দুপুরে হোটেলে পৌঁছে রাতে তারা অনুশীলনও করেছেন।

মালদ্বীপে অনুশীলন শেষে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে সহকারী কোচ হাসান আল মামুন বলেন, ‘আজ মূলত রিকভারি নিয়ে কাজ হয়েছে। অনুশীলনে ফান গেম ও রানিং হয়েছে— যা কালকে তাদের উজ্জীবিত করবে।’

দলের সিনিয়র ফুটবলার সোহেল রানাও বিষয়টির সঙ্গে একমত, ‘কাল অনুশীলনের আগে আজকের এই সেশনটা দরকার ছিল।’

১২ অক্টোবর ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাওয়ে ম্যাচ থেকে ন্যূনতম এক পয়েন্ট না আনতে পারলে ১৭ অক্টোবর হোম ম্যাচে বাড়তি চাপে থাকবে বাংলাদেশ। বিষয়টি নিয়ে খেলোয়াড়েরা অবগত বলে জানান কোচ মামুন, ‘আমাদের দলের প্রত্যেক খেলোয়াড় জানে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সোহেল রানা জয়ের লক্ষ্য নিয়ে-ই মাঠে নামতে চান, ‘আমরা অবশ্যই জেতার জন্য খেলব, যদিও কাজটা কঠিন। তারপরও আমরা লক্ষ্য বাস্তবায়নের শতভাগ চেষ্টা করব।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD