সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২১ অপরাহ্ন

বিশ্বজুড়ে করোনায় মোট প্রাণহানি ৭ লাখ ২৩ হাজার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট : বিশ্বে একদিনে আরও প্রায় ৬ হাজার ১শ’ মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। ২ লাখ ৭৩ হাজারের বেশি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ১ কোটি ৯৫ লাখের বেশি। মোট প্রাণহানি ৭ লাখ ২৩ হাজার।

দিনের সর্বোচ্চ ১২শ’ ৭১ জনের মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট প্রাণহানি ১ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে।

এদিকে কাছাকাছি সংখ্যক মৃত্যু দেখেছে ব্রাজিলও। ১ হাজার ৫৮ জনের মৃত্যুর পর দেশটিতে মোট প্রাণহানি এখন ১ লাখ ছুঁইছুঁই।

করোনাভাইরাসে সবশেষ ২৪ ঘন্টায় ৯৪০ জনের মৃত্যু হয়েছে ভারতে। দেশটিতে মোট প্রাণহানি সাড়ে ৪২ হাজারের বেশি। ৮১৯ জনের মৃত্যু হয়েছে আরেক লাতিন দেশ মেক্সিকোতে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD