শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিশ্বজয়ী শরিফুলের অভিষেক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ। প্রথম ম্যাচে ৩৩ রানে জিতে এগিয়ে আছে তামিম ইকবালের দল। এই ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত হবে সিরিজ। সেই সঙ্গে হবে ইতিহাসও। বাংলাদেশ কখনো এর আগে ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে সিরিজ জেতেনি।

মঙ্গলবার (২৫ মে) মিরপুর শের-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। খেলাটাটি শুরু হচ্ছে দুপুর ১টায়।

শরিফুলের অভিষেক, জায়গা হারালেন তাসকিন-মিথুন

সিরিজের দ্বিতীয় ওয়ানডের একাদশে দুটি বদল এনেছে বাংলাদেশ। পেসার তাসকিন জায়গা হারিয়েছেন। তার জায়গায় জীবনের প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নামছেন শরীফুল ইসলাম। আগের ম্যাচে ব্যর্থ মিডলঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনও এই ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন। মিঠুনের জায়গায় খেলছেন মোসাদ্দেক হোসেন।

বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা: কুশল জেনিথ পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিকালাকা, ধনঞ্জয় ডি সিলভা, আশেন বান্দারা, ইসুরু উদানা, লাকশান সান্দাকান, দাসুন শানাঙ্কা, আশেন বানদারা, ভানিন্দু হাসারাঙ্গা, দুশমন্থ চামিরা

কী বলছে আবহাওয়া রিপোর্ট

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হচ্ছে। ব্যতিক্রম নয় রাজধানী ঢাকাও। তবে মিরপুরে এখন রোদ ঝলমল করছে। ওয়ার্ল্ড ওয়েদারের প্রতিবেদন অনুযায়ী মিরপুরে দুপুর ১টায় দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হতে পারে। ৩টায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৮২ শতাংশ। বৃষ্টি হবে দশমিক ৭ মিলিমিটার। এরপর ৪টা, ৫টা ও সন্ধ্যা ৬টায় যথাক্রমে দশমিক ৬, ৪, ৩ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। রাত ৮টার দিকেও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের সুযোগ

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ে সিরিজে সূচনা করেছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তামিম ইকবালের দল এগিয়ে ১-০তে। এবার এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের পালা। এই ম্যাচ জিতলে প্রথমবারের মতো লঙ্কানদের বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ। তামিম-সাকিবরা কী পারবেন ইতিহাস গড়তে?

শীর্ষে ওঠার হাতছানি

এই ম্যাচে জিতলেই সিরিজ জয়ের সঙ্গে উন্নতি ঘটবে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে। ৭ ম্যাচে ৪ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন চতুর্থ স্থানে। আজ জিতলেই লাল সবুজের প্রতিনিধিরা অস্ট্রেলিয়া-পাকিস্তান-ইংল্যান্ডকে টপকে উঠে যাবে শীর্ষে। এই তিন দলের প্রত্যেকটির পয়েন্ট ৪০ করে।

ঢাকা/রিয়াদ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD