মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বে ফুরিয়ে আসছে জ্বালানি তেল, মজুত আছে মাত্র কয়েক সপ্তাহের মালদ্বীপে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় নিখোঁজ ইতালীয়দের লাশ উদ্ধার গাজায় ‘গণহত্যা’ প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে: ইসরাইলকে জাতিসংঘ ৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন পপ তারকা শাকিরা চট্টগ্রামে গ্রাফিতি আঁকা ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি প্রতিটি জেলায় হবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া আয়োজন: প্রতিমন্ত্রী সরকার দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে ইরান যুদ্ধের সময় সৌদিতে কয়েক হাজার সেনা-যুদ্ধবিমান মোতায়েন করে পাকিস্তান পশ্চিমবঙ্গে ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধ গরু বিক্রি নিয়ে পশ্চিমবঙ্গে হাহাকার, শিগগিরই সিদ্ধান্ত নেবেন শুভেন্দু

বিশ্ববাজারে তেলের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনার পর বিশ্ববাজারে তেলের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কায় জ্বালানি বাজারে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

সোমবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১১ দশমিক ২৯ ডলারে পৌঁছায়। এক পর্যায়ে তা ১১২ ডলার ছুঁয়ে যায়, যা ৫ মের পর সর্বোচ্চ। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বেড়ে দাঁড়ায় ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৭৩ ডলার।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাত নিরসনের প্রচেষ্টা স্থবির হয়ে পড়ায় বাজারে অনিশ্চয়তা বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে জাহাজে হামলা ও জব্দের ঘটনা অব্যাহত থাকায় তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।

আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হওয়া ড্রোন হামলার উৎস খতিয়ে দেখা হচ্ছে। তারা একে ‘সন্ত্রাসী হামলা’ উল্লেখ করে পাল্টা জবাব দেওয়ার অধিকার সংরক্ষণের কথা জানিয়েছে।

এদিকে সৌদি আরব জানিয়েছে, ইরাকের আকাশসীমা থেকে আসা তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। দেশটি বলেছে, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাজার বিশ্লেষক টনি সাইকামোর বলেন, উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা নতুন করে বড় ধরনের উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। তার মতে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের বিরুদ্ধে নতুন হামলা চালালে মধ্যপ্রাচ্যে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর পক্ষ থেকে আরও হামলা হতে পারে।

অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ইরান বিষয়ে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন।

এছাড়া ট্রাম্প প্রশাসন রাশিয়ার সমুদ্রপথে তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিলের যে ছাড় দিয়েছিল, তা নবায়ন না করায় তেলের দামে আরও চাপ তৈরি হয়েছে। এর ফলে ভারতসহ কয়েকটি দেশ রাশিয়ার তেল আমদানিতে নতুন জটিলতার মুখে পড়তে পারে। সূত্র : রয়টার্স

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD