শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বিশ্বব্যাপী করোনায় মৃত্যুর সংখ্যা ছাড়ালো ১২ লাখ ৫ হাজার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ছাড়ালো ১২ লাখ ৫ হাজার। গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজারের বেশি মৃত্যু দেখেছে বিশ্ব।

নতুন করে চার লাখ ৩৬ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে কোভিড নাইনটিন। সবমিলিয়ে বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা চার কোটি ৬৮ লাখের ওপরে।

সোমবার সর্বোচ্চ ৫শ’র মতো মৃত্যু দেখেছে ভারত; দেশটিতে করোনায় মোট প্রাণহানি হয়েছে এক লাখ ২৩ হাজারের মতো। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬৮ জন মারা গেছেন মেক্সিকোতে। দিনের হিসাবে করোনায় ৪৩৪ জনের মৃত্যু ইরানের জন্য রেকর্ড।

অবশ্য গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭১ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে; এদিন মারা যায় ৪শ’ মানুষ। দেশটিতে মোট প্রাণহানি ছাড়ালো দু’লাখ ৩৬ হাজার।

ইউরোপের দেশগুলোতে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী; যে কারণে প্রতিদিনই বাড়ছে কড়াকড়ি-লকডাউন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD