শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিশ্বের সবচেয়ে সুন্দরী পাঁচ নারী ক্রিকেটার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : বর্তমানে পুরুষদের পাশাপাশি মহিলা ক্রিকেট জনপ্রিয়তার দিক থেকে অন্য মাত্রায় স্থান পেয়েছে। তবে এমন কিছু মহিলা ক্রিকেটের রয়েছেন যারা ক্রিকেটার না হলেও কোন অভিনেত্রী বা মডেল হতে পারতেন। কথায় আছে, রূপে লক্ষ্মী, গুনে সরস্বতী – এই কথাটা সম্পূর্ণ খাটে কেবল তাদেরই জন্য। কারণ তারা মাঠে যেরকম পারফরম্যান্স করে ঠিক ততটাই সুন্দর তাদের দেখতে।

বিশ্বের বিভিন্ন প্রান্তের মহিলা ক্রিকেটারদের মধ্যে কেউ কেউ অপরূপ সুন্দরী। এই তালিকায় রয়েছেন দুজন ভারতীয়। যারা বলিউডে বা মডেল হবার সুযোগ পেতে পারতেন। কিন্তু তারা ক্রিকেটকেই বেছে নেন। চলুন দেখে নেওয়া যাক:-

৫. প্রিয়া পুনিয়া:

বিশ্বের সুন্দরী মহিলা ক্রিকেটারদের তালিকায় রয়েছেন ভারতীয় দলের মহিলা ক্রিকেটার প্রিয়া পুনিয়া। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছেন তিনি। ছোট থেকেই খেলার খেলার প্রতি প্রবল ঝোঁক ছিল।

মেয়ে হয়ে ক্রিকেট খেলবে বলে অনেকেই ব্যঙ্গ করতেন। তাই তার বাবা মেয়ের জন্য জমি বেচে একটি খেলার মাঠ বানিয়ে দেন। অদম্য চেষ্টা ও পরিশ্রমের পর ২০১৮ সালে তিনি জাতীয় দলে ডাক পেয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক করেন। সোশ্যাল মিডিয়ায় তিনি সক্রিয় এবং মাঝেমধ্যে তার সুন্দর সুন্দর ছবিগুলো শেয়ার করেন।

৪. কাইনাত ইমতিয়াজ:

সুন্দরী মহিলা ক্রিকেটারদের তালিকায় পাকিস্তানি দলের একমাত্র খেলোয়াড় কাইনাত ইমতিয়াজ রয়েছেন। তিনি ভারতীয় ফাস্ট বোলার ঝুলন গোস্বামী এর অনুপ্রেরণায় এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি ক্রিকেট ক্যারিয়ার হিসেবে বেছে নেন।

তিনি পাকিস্তানের ফাস্ট বোলার ও সহ-অধিনায়ক। খুব অল্প বয়সেই তিনি জাতীয় দলে যোগদান করেন এবং তিনি তার সৌন্দর্যের কারণে পাকিস্তানের ‘ক্রাশ গার্ল’ হয়ে ওঠেন।

৩. সারা টেলর:

বিশ্বের অন্যতম সুন্দরী মহিলা ক্রিকেটার সারা টেলর ইংল্যান্ডের দুর্দান্ত ব্যাটসম্যান ও উইকেট-রক্ষক ছিলেন। ২০০৬ সালে তিনি ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে অভিষেক করেন। এরপর টানা ১৩ বছর ক্রিকেট খেলার পর বিদায় জানিয়ে দেন।

সম্প্রতি তিনি তার পোশাক নিয়ে খবরের শিরোনামে এসেছিলেন। ৩১ বছর বয়সী ইংলিশ তারকা একদিকে ব্যাট হাতে যেমন উজ্জল ছিলেন, ঠিক তেমনি তার রূপেও মুগ্ধ করেছেন গোটা ক্রিকেট বিশ্বকে।

২. স্মৃতি মান্ধানা:

বর্তমানে ভারতীয় ক্রিকেটের জগতে ‘ন্যাশনাল ক্রাশ’ স্মৃতি মন্ধনা। তিনি কোনো অভিনেত্রীর চেয়ে কম নয়। একদিকে ব্যাট হাতে যেমন মাঠের মধ্যে ঝড় তুলতে পারেন ঠিক তেমনই তরুণ-যুবকদের হৃদয়েও ঝড় তোলেন। ২০১৩ সালে বাংলাদেশের বিপক্ষে ওডিআই ম্যাচে অভিষেক করেন এই সুন্দরী ক্রিকেটার।

এই ২৩ বছর বয়সী মহিলা ক্রিকেটার মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। স্মৃতি মন্ধনা কোন অভিনেত্রী বা মডেলের চেয়ে কম নন। একমাত্র ভারতীয় মহিলা খেলোয়াড় হিসেবে ২০১৬ সালে আইসিসির বর্ষসেরা মহিলা ক্রিকেটার হয়েছিলেন।

১. এলিসি পেরি:

বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা ক্রিকেটার হলেন অস্ট্রেলিয়া দলের দুর্দান্ত অলরাউন্ডার এলিসি পেরি। মাত্র ১৬ বছর বয়সে তিনি অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট ও ফুটবল দলের হয়ে অভিষেক করেন। তিনি একমাত্র মহিলা ক্রিকেটার যিনি ক্রিকেট ও ফুটবল উভয় বিশ্বকাপেই অংশগ্রহণ করেছেন।

বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার জাতীয় দল ছাড়াও বিভিন্ন ঘরোয়া ক্রিকেট গুলির সাথে যুক্ত রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি খুব একটা সক্রিয় নন, তবে তার নতুন নতুন ছবি ভিডিও দেখার জন্য ক্রিকেটপ্রেমীরা অধীর অপেক্ষায় থাকেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD