বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

বিশ্বে আরও ৬ হাজার প্রাণহানি, শনাক্ত ৩ লাখের বেশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট : বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়ালো। ২৪ ঘণ্টাতেই নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ লাখের বেশি। একই সময়ে ৬ হাজার ২শ’ প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। ফলে মোট মৃত্যু ৯ লাখ ৪৫ হাজারের কাছাকাছি।

কয়েক দিনের ধারাবাহিকতায় বুধবারও সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে ছিল ভারত। একদিনে প্রায় ৯৮ হাজার মানুষের দেহে শনাক্ত হয়েছে কোভিড নাইনটিন; মারা গেছেন সাড়ে ১১শ’র মতো মানুষ। ফলে প্রাণহানি ৮৩ হাজার এবং আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ছাড়িয়েছে দেশটিতে।

প্রায় ১১শ’ মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ২ লাখ ১ হাজার ৩শ’ ছুঁইছুঁই। আক্রান্ত সোয়া ৬৮ লাখের বেশি। এক হাজারের কাছাকাছি মৃত্যুতে ব্রাজিলে প্রাণহানি ১ লাখ ৩৪ হাজারের বেশি। আক্রান্ত সোয়া ৪৪ লাখ। মেক্সিকোতে ৭২ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা; সংক্রমিত পৌনে ৭ লাখ মানুষ।

এদিন, প্রাণহানিতে স্পেনের পর ফ্রান্সকেও ছাড়িয়েছে পেরু। বিশ্বের সপ্তম দেশ হিসেবে মৃত্যু ৩২ হাজার ছুঁই ছুঁই পেরুতে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD